দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের ত্রিশালের মোক্ষপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে শিক্ষার্থী মো. আল আমিন (২৬) হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলো মোক্ষপুরের সেনের চকপাড়া গ্রামের একই গোষ্ঠীর মৃত শুক্কুর আলীর ছেলে আব্দুর রশিদ (৪১) ও জসিম উদ্দিন (৫০), জসিম উদ্দিনের স্ত্রী হুরেনা খাতুন ও ছেলে রিয়াদ (২৫), এবং আব্দুর রশিদের মেয়ে জোনাকি আক্তার (৩৮)।
মামলার বিবরণে বলা হয়েছে, ২০২৩ সালের ১৯ জুন দুপুরে প্রবাসী কামরুজ্জামানের ছেলে আলামিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। নিহতের চাচা হাফিজুল ইসলাম বাদী হয়ে ত্রিশাল থানায় মামলা দায়ের করেন। ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত পাঁচ আসামিকে দোষী সাব্যস্ত করে।
আদালত তাদেরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।
এমএস/